২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেলো শচীনের মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচে শনিবার রাজস্থান রয়ালর্সকে ৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচে শনিবার রাজস্থান রয়ালর্সকে ৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান ইউসুফের ঝড়ো শতক সত্ত্বেও নির্ধারিত ওভারে সাত উইকেটে করে ২০৮ রান। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ২১২ রান তাড়া করতে নেমে শুরুটা সেভাবে করতে পারেনি রাজস্থান। ৪০ রানের মাথায় তিন উইকেট হারায় শিল্পা শেঠির দল। কিন্তু ইউসুফ পাঠানের টর্নেডো ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ইউসুফের দ্বিতীয় দ্রুততম শতকের সুবাদে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজস্থান। দলীয় ১৭৩ রানে ইউসুফকে রান আউটের ফাঁদে ফেলে ঘুরে দাঁড়ায় মুম্বাই। ফলে নির্ধারিত ওভারে জয় থেকে ৫ রান দূরে থাকতেই থেমে যায় রাজস্থানের ইনিংস। ইউসুফ পাঠান নয় চার ও আট ছক্কার সাহায্যে ৩৭ বলে ১০০ রান করেন। লাসিথ মালিঙ্গা ২২ রানে দু'টি উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া ও শচীন টেন্ডুলকারের মারমুখী ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত্তি পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত ২৩ রানে জয়াসুরিয়া ও ১৭ রানে শচীন বিদায় নিলেও তিওয়ারি এবং রাউদুর অর্ধশতকের ওপর ভর করে ২০ ওভার শেষে ২১২ রান করে, ৬ উইকেটে। তিওয়ারি ৩৩ বলে ৫৩ রান করেন। সমান বলে রাউদুর ব্যাট থেকে আসে ৫৫ রান। দিমিত্রি মাসকারেনহাস ও অমিত উনিয়াল নেন দু'টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাজস্থানের ইউসুফ পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫০ ঘ.