২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের শুভেচ্ছা দূত টেন্ডুলকার

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে লিটন মাস্টার শচীন টেন্ডুলকারের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 08:22 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

নয়া দিল্লী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে লিটন মাস্টার শচীন টেন্ডুলকারের নাম ঘোষণা করা হয়েছে। পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রধান নির্বাহী অ্যাশিম স্টেইনার শুক্রবার বলেন, "অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার শচীন তার দেশ ভারতসহ পৃথিবীজুড়ে পরিবেশ সংক্রান্ত কার্যক্রমের ব্যাপারে লোকজনকে সচেতন করে তুলতে পারবেন। এর ক্ষতিকর দিকগুলোর কথা তুলে ধরার ক্ষেত্রেও তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারবেন।" টেন্ডুলকার বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিকেট খেলা আমি উপভোগ করে থাকি। তাই এই গ্রহটির জন্য এখন কিছু একটা করার সময় এসেছে।" এই গ্রহটিকে তিনি বাড়ির সঙ্গে তুলনা করেন। "এমন একটা প্রচেষ্টাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। ইউএনইপি ও সারা দুনিয়ার ক্রিকেটামোদীদের নিয়ে আমরা এ কাজ করতে পারবো,"বললেন টেন্ডুলকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৪১৯ ঘ.