ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় আসরের খেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে।
উদ্বোধনী খেলায় ডেকান চার্জার্স মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। মুম্বাইয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
মোট আটটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স, চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস।
ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণীসহ মোট খেলা হবে ৬০টি।
প্রথম সেমিফাইনাল হবে ২১ এপ্রিল। দ্বিতীয়টি হবে পরদিন।
তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি হবে ২৪ এপ্রিল। আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০২৫ ঘ.
bdnews24