২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিল জিম্বাবুয়ে

ওয়েস্ট ইন্ডিজকে এবার চমকে দিল জিম্বাবুয়ে। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ২ রানে হারিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 07:08 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

জর্জ টাউন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে এবার চমকে দিল জিম্বাবুয়ে। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ২ রানে হারিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজকে। প্রোভিডেন্স স্টেডিয়ামে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত) টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জিম্বাবুয়ে করে ২৫৪ রান। ২৫৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ২৫২ রানে। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৩০৩ ঘ.