২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ ওয়াকার

এবার পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেন সাবেক ফাস্ট বোলার ওয়াকার উইনুস। এরই মধ্যে পিসিবি'র সঙ্গে তিনি চুক্তিও সই করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

লাহোর, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেন সাবেক ফাস্ট বোলার ওয়াকার উইনুস। এরই মধ্যে পিসিবি'র সঙ্গে তিনি চুক্তিও সই করেছেন। গত তিন বছরের মধ্যে ওয়াকার হলেন পাকিস্তানের চতুর্থ কোচ। গত কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে সাবেক টেস্ট অধিনায়কের কথা-বার্তা চলছিল। এখন নিজেই নিশ্চিত করলেন ইন্তিখাব আলমের বদলে তিনিই পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করবেন। চুক্তি অনুয়ায়ী, তিনি কাজ করবেন ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত । বর্তমানে সিডনিতে পরিবার নিয়ে বসবাসরত ওয়াকার আগামী সপ্তাহেই লাহোরে আসবেন। দলকে প্রস্তুত করবেন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা রক্ষার জন্য। প্রতিযোগিতাটি হবে এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজে। চুক্তি প্রসঙ্গে সাবেক ফাস্ট বোলার ক্রিকইনফোকে বলেন, "চুক্তি সই করেছি। মেনে নিয়েছি চুক্তির শর্তাবলীও। তাই আমি লাহোরে ফিরে এসে আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করব।" ক্রিকেট সম্পর্কে তিনি তার দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেন ঠিক এভাবে, "আমি সব সময় আগ্রাসী ক্রিকেট খেলেছি। আমি চাই দলও ঠিক সেই আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।" এর আগেও দু'বার পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন ওয়াকার। প্রথমবার বোলিং কোচ হিসেবে কাজ করেন, ২০০৬ সালের মার্চ থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত। পাকিস্তান দলের সা