২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলনায়কের মর্গান-বন্দনা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় ও সিরিজে সমতা আনা, দু'টোই করতে পারতো বাংলাদেশ। কিন্তু একমাত্র মর্গানের কারণে কোনোটাই হলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 06:54 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় ও সিরিজে সমতা আনা, দু'টোই করতে পারতো বাংলাদেশ। কিন্তু একমাত্র মর্গানের কারণে কোনোটাই হলো না। বাংলাদেশের দিকে হেলে পড়া ম্যাচ একাই বের করে নেন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ন মর্গান। তাই ম্যাচ শেষে কেবলই মর্গান-বন্দনা। ইংল্যান্ড ও বাংলাদেশ অধিনায়ক, দু'জনই একবাক্যে স্বীকার করছেন মর্গানের অবদানের কথা। তবে মর্গানের অবদান স্বীকার করলেও ভেতরে ভেতরে আফসোসে পুড়ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, "মর্গানের বিপক্ষে আমারা ২/৩বার জোরালো এলবিডব্লিউয়ের আবেদন করেছিলাম। ... কিন্তু কাজে আসেনি, এটাই ক্রিকেট।'' এদিকে টানা দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক হাঁফ ছেড়ে বেঁচেছেন। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই সফল হলেন তিনি। এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা মর্গানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই কুক প্রথমেই মর্গানকে কৃতিত্ব দিলেন," পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। মর্গানের অসাধারণ খেলাই আমাদের জয় এনে দেয়।" চাপের মুখে প্রায়রও দারুণ ব্যাট করেছে।'' সাকিবের মুখেও একই কথা, ''মর্গান একাই ম্যাচ বের করে নিয়ে যান। তিনি খুব ভালো খেলেছেন। বিশেষ করে, আমাদের স্পিনারদের সামাল দিয়েছেন ভালভাবেই।" কিন্তু এরপরও কথা থেকে যায়। বাংলাদেশের জেতার কি কোনো সম্ভাবনাই ছিল না? সাকিব অকপটেই স্বীকার করলেন, ''আমাদের যতটুকু সামর্থ্য ছিল লড়েছি। দু'-একটি সুযোগ নষ্ট করেছি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/০০১৮ ঘ.