২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে আশরাফুল

বাজে পারফরমেন্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে বিশ্রামে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:42 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে পারফরমেন্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে বিশ্রামে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। আইসিসি টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ ২০১০ উপলক্ষ্যে সোমবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মোর্তজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সৈয়দ রাসেল, আফতাব আহমেদ, অলক কাপালি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাহবুবুল আলম, ফয়সাল হোসেন, মো. মিথুন, শামসুর রাহমান, মো. সোহরাওয়ার্দী, নাজমুল হোসেন মিলন, জহিরুল ইসলাম, নাসির হোসেন, রনি তালুকদার, রবিউল ইসলাম, মো. ইলিয়াস (সানি) ও আলাউদ্দিন বাবু। টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের আসর ৩০ এপ্রিল শুরু হবে ওয়েস্ট ইন্ডিজে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২৩০ ঘ.