২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে গেছেন ডুমিনি

ব্যাটে রান পাচ্ছেন না বেশ কিছুদিন ধরে, সঙ্গে যোগ হয়েছে হাতের চোট। এ জন্য দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান পল ডুমিনি। তাই ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের খেলায় দর্শক হয়ে গেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

মুম্বাই, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটে রান পাচ্ছেন না বেশ কিছুদিন ধরে, সঙ্গে যোগ হয়েছে হাতের চোট। এ জন্য দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান পল ডুমিনি। তাই ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের খেলায় দর্শক হয়ে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিষয়ক পরামর্শদাতা কেপলার ওয়েসেলস সুপারস্পোর্টকে বলেন, "আত্ম-বিশ্বাস বাড়ানোর চেষ্টা করছে ডুমিনি। তাই এই বিরতি তার জন্য বেশ কাজে আসবে। এজন্য তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।" এতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় তার ওপর কোনো চাপ থাকবে না বলে মনে করেন তিনি। বলেন, "অচিরেই ডুমিনি তার আত্মবিশ্বাস ফিরে পাবে বলে আমি আশা করছি।" তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ তে এগিয়ে আছে। ২৭ ফেব্র"য়ারি আহমেদাবাদে হবে তৃতীয় ও শেষ ম্যাচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৫৪ ঘ.