২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেট ২০ মার্চ থেকে

দেশে ক্রিকেট প্রতিযোগিতার ব্যাপকতা বাড়ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট, জাতীয় লিগের পাশাপাশি আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতাও ব্যাপক আকারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে ক্রিকেট প্রতিযোগিতার ব্যাপকতা বাড়ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট, জাতীয় লিগের পাশাপাশি আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতাও ব্যাপক আকারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ মার্চ থেকে মাঠে গড়াবে ৩০তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা। বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোকে আর্থিক সুবিধা দেয়া হবে। থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ হিসেবে এককালীন ৩০ হাজার টাকা করে দেয়া হবে প্রতিটি দলকে। এছাড়া ম্যাচ-ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। খেলা চলার সময় অন্যান্য সুযোগ-সুবিধাও দেয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দলগুলো আগামী ১০ মার্চের মধ্যে বিসিবি কার্যালয়ে নিবন্ধনের সুযোগ পাবে। তবে যে সব জেলা ক্রীড়া সংস্থা ২০০৯-১০ মৌসুমে স্থানীয় ক্লাবগুলোকে নিয়ে লিগ বা টুর্নামেন্ট আয়োজন করেনি কিংবা কোনো উদ্যোগ নেয়নি, সেই সব জেলাকে সুযোগ দেয়ার ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেয়া হবে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান জোয়ারদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৫৩ ঘ.