২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা এসে পৌঁছেছে ইংল্যান্ড

তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে রবিবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে রবিবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৮ ফেব্র"য়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচ দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক সফর শুরু করবে ইংল্যান্ড। এর আগে ২৩ ও ২৫ ফেব্র"য়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে সফরকারী দল। ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে ২৩ ফেব্র"য়ারি প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বিসিবি একাদশ। এদিকে, সোমবার সফরকারীরা কোনো অনুশীলন করবে না বলে জানানো হয়েছে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হয়নি ইংল্যান্ড। বাংলাদেশে আসার পথে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয় ইংল্যান্ড। সিরিজটি ১-১ এ ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএস/এসএ ২২৫০ ঘ.