২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়েছেন স্মিথ, অধিনায়ক ক্যালিস

ভারতের বিপক্ষে একদিনের সিরিজে দর্শক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। শুধু তাই নয়, দেশেও ফিরে যেতে হচ্ছে তাকে। ফলে সিরিজে দলনায়কের ভূমিকা পালন করবেন জ্যাক ক্যালিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

কলকাতা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে একদিনের সিরিজে দর্শক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। শুধু তাই নয়, দেশেও ফিরে যেতে হচ্ছে তাকে। ফলে সিরিজে দলনায়কের ভূমিকা পালন করবেন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার মাইকেল ওউইন-স্মিথ বলেন, "কলকাতা টেস্ট শেষে দেশে ফিরে যাবেন স্মিথ। দলের নেতৃত্ব দেবেন জ্যাক ক্যালিস। হাশিম আমলা একদিনের দলে না থাকলেও দলের সঙ্গে থেকে যাচ্ছেন তিনি।" এদিকে চোট পাওয়ায় কলকাতা টেস্টে খেলতে পারেননি মার্ক বাউচার। হয়তো জয়পুরে প্রথম একদিনের ম্যাচেও খেলতে পারবেন না। তবে গোয়ালিয়রে রোববারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন বলে আশা করছেন দলের কর্মকর্তারা। একদিনের প্রথম ম্যাচটি হবে শুক্রবার, জয়পুরে। পরের ম্যাচ দু'টি হবে ২৪ ফেব্র"য়ারি গোয়ালিয়রে ও ২৭ ফেব্র"য়ারি আহমেদাবাদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৪৯ ঘ.