ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী বাহরাইনকে একদিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ইনভাইটেশনাল একাদশ।
আগে ব্যাট করে সফরকারীরা ৪০.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জয়ের লক্ষ্য ১৪৬ রানে পৌঁছে যায় জিপি-বিসিবি একাডেমি ৫ উইকেট হারিয়ে। তখনো খেলার বাকি ছিল ১৮ ওভার।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে বাহরাইনের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। সফরকারীদের পক্ষে সবচেয়ে বেশি ৫৮ রান করেন ইমরান সাজ্জাদ।
জিপি-বিসিবি একাডেমির পক্ষে ইমতিয়াজ হোসেন ১৪ রানে ৫ উইকেট নেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন আরিফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৬ ঘ.
bdnews24