২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলে গম্ভীর নেই, ফিরেছেন ইউসুফ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে এবার দর্শক হয়ে গেলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। যোগ দিলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের সঙ্গে, টেস্টে সিরিজের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে এবার দর্শক হয়ে গেলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। যোগ দিলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের সঙ্গে, টেস্টে সিরিজের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। সিরিজের প্রথম দু'টি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রবীচন্দ্রন অশউইন। এছাড়া দলে ফিরেছেন অল-রাউন্ডার ইউসুফ পাঠান। ফাস্ট বোলার প্রভিন কুমার ও অল-রাউন্ডার অভিষেক নায়ারকেও রাখা হয়েছে দলে। তবে বোনের বিয়ের জন্য খেলছেন না স্পিনার হরভজন সিং। মূলত তার জায়গায় ডাকা হয়েছে অশউইনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুচকিতে চোট পাওযায় খেলতে পারছেন না গম্ভীর। আর বাংলাদেশ সফরে হাতে চোট পাওয়ার পর থেকেই মাঠে নেই যুবরাজ। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ২১ ফেব্র"য়ারি জয়পুরে। দ্বিতীয়টি গোয়ালিয়রে ২৪ ফেব্র"য়ারি। আর ২৭ ফেব্র"য়ারি আহমেদাবাদে হবে শেষ ম্যাচটি। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, রবীন্দ্রা জাদেজা, রবীচন্দ্রন অশউইন, জহির খান, আশিষ নেহরা, সুদীপ তায়াগি, প্রভিন কুমার, অভিষেক নায়ার, ইউসুফ পাঠান ও অমিত মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৫১ ঘ.