২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ার মনি

পাকিস্তান-ইংল্যান্ড টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার জন্য দুবাই গেলেন আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার এনামুল হক মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 11:49 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান-ইংল্যান্ড টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার জন্য দুবাই গেলেন আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার এনামুল হক মনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। আগামী ১৯ এবং ২০ ফেব্র"য়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে ক্রিকেটের সবচেয় ছোট দৈর্ঘ্যরে ম্যাচ দু'টি। ১৯ ফেব্র"য়ারি প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মনি। এরপর দ্বিতীয় ম্যাচে ফিল্ড আম্পায়ার। এনামুল হক মনি প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দেশের বাইরে ক্রিকেটের দুই প্রতিষ্ঠিত দেশের ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন। এর আগে জিম্বাবুয়েতে এবং নিউজিল্যান্ডে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন নাদির শাহ। গুরুত্বের বিচারে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচকেই এগিয়ে রাখছে বিসিবি। যদিও দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অনেক টেস্ট দলের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক মনি ও নাদির শাহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন এনামুল হক মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭৩৯ঘ.