২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকটা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ৭ উইকেটে ৫৫৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেটে ৮৭ রান তুলেছে। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৫৬ রানে ও জুনায়েদ সিদ্দিকী ৩ রানে ক্রিজে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 08:27 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

হ্যামিল্টন, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ৭ উইকেটে ৫৫৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেটে ৮৭ রান তুলেছে। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৫৬ রানে ও জুনায়েদ সিদ্দিকী ৩ রানে ক্রিজে রয়েছেন। ফলে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৪৬৬ রান দূরে সফরকারীরা। হাতে আছে ৯ উইকেট। বৃষ্টি ও আলোস্বল্পতার কারণে বাংলাদেশ প্রথম ইনিংস খেলতে নেমে ১৭ ওভার ব্যাট করার সুযোগ পায়। সিডন পার্কে আগের দিন সফরকারী বোলারদের প্রাথমিক ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নেতৃত্ব দেওয়া মার্টিন গুপটিল ও ব্রেন্ডন ম্যাককুলাম জুটি তৃতীয় দিনেরও বেশীটা সময় অবিচ্ছিন্ন থাকেন। ৬ষ্ঠ উইকেটে তাদের ৩৩৯ রানের জুটির সুবাদে বিশাল সংগ্রহ গড়ে তোলে স্বাগতিকরা। তবে তামিম ইকবালের অর্ধশতকের সুবাদে টেস্টের পুরো নিয়ন্ত্রণে যেতে পারেনি কিউইরা। ৪৮ বলের ইনিংসে ১০টি চার হাঁকান তামিম। ইমরুল কায়েস ও তামিম উদ্বোধনী জুটিতে ৭৯ রান এনে দেন বাংলাদেশকে। ইমরুল ব্যক্তিগত ২৮ রানে ভেট্টরির বলে টেইলরের হাতে ধরা পড়ে সাজ ঘরে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৪১০ ঘ.