ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আম্পায়ার বিনিময় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশি আম্পায়ার গাজী আশরাফুল আফসার ওয়েস্ট ইন্ডিজে প্রথম শ্রেণীর ম্যাচ পরিচালনা করছেন।
গাজী আশরাফুল আফসারই প্রথম বাংলাদেশি আম্পায়ার, যিনি দিন-রাতের প্রথম শ্রেণীর ম্যাচ পরিচালনা করছেন। সফরে মোট তিনটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আশরাফুল।
অপরদিকে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা পরিচালনা করতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার পিটার ন্যারো। তিনি বাংলাদেশে চার দিনের তিনটি ম্যাচে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২১০৫ ঘ.
bdnews24