ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইন জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ন্যাশনাল ক্রিকেট একাডেমি ইনভাইটেশনাল একাদশ নামে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনভাইটেশনাল একাদশের জন্য নির্বাচিত ক্রিকেটাররা হলেন- তানবির হায়দার খান (অধিনায়ক), নুরুল হক, ইমতিয়াজ হোসেন, মাইশিকুর রহমান, সৈকত আলী, আবুল বাশার, কামরুল ইসলাম ইমন, তাসামুল হক, আরিফুল হক, আরমান বাদশাহ, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, নাবিল সামাদ ও শাকের আহমেদ।
সোমবার ঢাকায় পৌঁছাবে বাহরাইন ক্রিকেট দল। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২০২০ ঘ.
bdnews24