ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ জিল্যান্ড সফরে তিন দিন আগেই (১১ ফেব্র"য়ারি) একদিনের ক্রিকেটে হোয়াইটওয়াশের তিতা স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যর্থতার রেশ না কাটতেই সোমবার থেকে হ্যামিলটনে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টের পরীক্ষা সফরকারীদের সামনে।
কিউই কন্ডিশনে মানিয়ে নেওয়ার সমস্যা তো আছেই; তার সঙ্গে যোগ হয়েছে একদিনের ক্রিকেটের ব্যর্থতা। সব মিলিয়ে টেস্ট ম্যাচের আগে হয়তো কিছুটা মানসিক চাপে থাকতে পারেন সফরকারীরা।
তবে তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের লড়াকু মানসিকতা এবং ওয়ানডে সিরিজে তাদের পারফরমেন্সের ইতিবাচক দিকগুলো প্রেরণা হিসেবে কাজে লাগাতে পারে বাংলাদেশ শিবির।
এমনকি হ্যামিলটনের বাউন্সি উইকেট আর সিমিং কন্ডিশনে খাপ খাইয়ে নিতে পারলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করার সুযোগ থাকবে পেসারদের। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিমাররা তার প্রমাণও রেখেছেন।
রুবেল হোসেন, শাহাদাত আর শফিউল ইসলাম নিয়ন্ত্রিত বোলিং দিয়ে প্রতিপক্ষের ইনিংস বড়বেশি বাড়তে না দিলে ব্যাটসম্যানদেরও তা প্রেরণা যোগাতে পারে।
তারপরেও বলতেই হবে যে, কিউইদের সঙ্গে টেস্ট ক্রিকেটে লড়াই জমিয়ে তুলতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগেই অসাধারণ খেলতে হবে বাংলাদেশকে।
টেস্টে একাদশে জায়গা পাননি ঘূর্নি বোলার আব্দুর রাজ্জাক ও নাঈম ইসলাম। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার বাংলাদেশ দলে খেলবেন-তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাহাদাত হোসেন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।
আইসিএল ফেরত আফতাব আহমেদকেও ব্যাটসম্যান হিসেবে সুযোগ দেওয়ায় রকিবুল হাসানকে বিশ্রামে রাখা হয়েছে। পেসার নাজমুল হোসেনও বসে থাকবেন সাজঘরে।
দেশের মাটিতে এমনিতেই ভয়ংকর দল নিউ জিল্যান্ড। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে স
bdnews24