২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে ঠাঁই পেতে পারে ক্রিকেট

এবার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটকে ২০২০ সালের অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদনের পর অন্তত এ ব্যাপারে চেষ্টা চালানোর একটি চমৎকার সুযোগের সৃষ্টি হয়েছে। কিন্তু ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা আইসিসিরই নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 10:30 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ভ্যাঙ্কুভার, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটকে ২০২০ সালের অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদনের পর অন্তত এ ব্যাপারে চেষ্টা চালানোর একটি চমৎকার সুযোগের সৃষ্টি হয়েছে। কিন্তু ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা আইসিসিরই নেই। শীতকালীন অলিম্পিকের আগে ভ্যাঙ্কুভারে আয়োজিত বৈঠকে আইওসির কমিউনিকেশন পরিচালক মার্ক অ্যাডামস বলেন, "আইসিসিকে আমরা মেনে নিয়েছি, আমাদের স্বীকৃত ফেডারেশনও তারা। এর অর্থ তারা এখন আমাদের ইভেন্টে অংশ নিতে পারবে।" এর আগে ২০০৭ সালেও অলিম্পিকের 'স্বীকৃতির মর্যাদা' পেয়েছিল ক্রিকেট। কিন্তু তখন গলফ, কারাতে ও বেসবলের মতো খেলাগুলোর প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল। ২০২০ সালের অলিম্পিকে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির মধ্যে একটা উদ্বেগও অবশ্য আছে-আদৌ তারা খেলাটিকে অলিম্পিকে ঢোকাতে পারবে কি না। বিশেষ করে, টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে ঢোকানোর জন্য জোরের সঙ্গে কথা বলে আসছেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০২০ সালের গেমসে অন্তর্ভুক্ত করার জন্য গত বছর লর্ডসে বক্তব্যও রাখেন তিনি। তার এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন স্টিভ ওয়াহ, স্টিফেন ফ্লেমিং, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ ও যুবরাজ সিং। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। এরপর থেকে আর কোনো অলিম্পিকে খেলাটিকে দেখা যায়নি। তবে চীনের গুয়াংঝুতে এ বছরের এশিয়ান গেমসে খেলাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১১ ঘ.