ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগকে তিন উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাদিম উদ্দিনের অপরাজিত ৬৭ ও নাদিফ চৌধুরীর ৪৪ রানের ইনিংস দুটির সুবাদে ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা। সিলেটের পক্ষে নাসির হোসেন, মাইশাকুর রহমান ও সাজু দত্ত ২টি করে উইকেট নেন।
অন্যদিকে, রাজশাহী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৮ রান তুলেছে চট্টগ্রাম। খুলনার চেয়ে ৭১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাট করতে নামবে চট্টগ্রাম। তাদের হাতে আছে ৫ উইকেট।
এদিকে, খুলনা শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে বরিশালকে ২৭৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে রাজশাহী বিভাগ। জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৬২ রান তুলেছে বর্তমান রানার্সআপ বরিশাল বিভাগ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ৮০ ও ফজলে রাব্বি ৭৮ রানে অপরাজিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২৩৩৫ ঘ.
bdnews24