করাচি, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বিরোধের পর অস্ট্রেলিয়ায় দলের হতাশাজনক খেলার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিন সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রধান অপারেটিং কর্মকর্তা ওয়াসিম বারি। কমিটির অপর দুই সদস্য হারুন রশীদ ও আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি।
রিজভি রয়টার্সকে বলেন, "অস্ট্রেলিয়ায় কি ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য বোর্ড চেয়ারম্যান ইজাজ বাট আমাদের যথাযথ তদন্ত করতে বলেছেন।" সব খেলোয়াড় ও দলের কর্মকর্তার সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলা হবে বলে তিনি জানান।
পাকিস্তান ক্রিকেটে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়, প্রায় প্রকাশ পায় খেলোয়াড়দের মধ্যে বিরোধের খবর এবং এর হাত ধরে হার। তারপর তদন্ত। ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ সালের বিশ্বকাপে হতাশাজনক খেলার পর এ ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
অতি স
bdnews24