২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন কোচ গিবসন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ওটিস গিবসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 09:51 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

পোর্ট অব স্পেন, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ওটিস গিবসন। এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ চলার সময় তিনি এই দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলায়ার। ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে গিবসন এই দায়িত্ব নেবেন। গত বছর জন ডাইসনকে বরখাস্ত করার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোনো কোচ ছিল না। সিবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী বলেন, "দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলার সময় প্রধান কোচ হিসেবে গিবসন কাজ শুরু করবেন। তিনি শুধু মূল দলেরই কোচের দায়িত্ব পালন করবেন না, দায়িত্বে থাকবেন বিভিন্ন বয়সভিত্তিক দলেরও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ চলার সময় কোচের দায়িত্ব পালন করবেন অন্তবর্তীকালীন কোচ ডেভিড উইলিয়ামস। গিবসন যোগ দেয়ার পর উইলিয়ামস হবেন তার সহকারী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২৮ ফেব্র"য়ারি। খেলা হবে ত্রিনিদাদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৬ ঘ.