২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন শোয়েব

অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে আবারও দলের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বল বিকৃত করার দায়ে টোয়েন্টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক শহিদ আফ্রিদিকে দুই ম্যাচের (টোয়েন্টি-টোয়েন্টি) জন্য নিষিদ্ধ করায় তাকে এই দায়িত্ব দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:01 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

লাহোর, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে আবারও দলের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বল বিকৃত করার দায়ে টোয়েন্টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক শহিদ আফ্রিদিকে দুই ম্যাচের (টোয়েন্টি-টোয়েন্টি) জন্য নিষিদ্ধ করায় তাকে এই দায়িত্ব দেয়া হয়। খেলাটি হবে ৫ ফেব্র"য়ারি, মেলবোর্নে। টেস্ট, একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি, এই তিন ধরনের ক্রিকেটেই শোয়েব দলের নেতৃত্ব দিয়েছেন, অতীতে। ইনজামাম-উল-হকের নেতৃত্বে বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক খেলার পর ২০০৭ সালের মে মাসে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল শোয়েবকে। পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়কদের মধ্যে শোয়েবই সবচেয়ে সফল। তার নেতৃত্বে ১৪ খেলায় দল হেরেছে মাত্র দু'বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২০০ ঘ.