২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলঙ্কার জয়

এসএ গেমস টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের গ্র"প পর্বের ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। মিরপুরে পাকিস্তান ১০ উইকেটে মালদ্বীপকে হারায়। রাজশাহীতে অপর ম্যাচে শ্রীলঙ্কা ৬৪ রানে জেতে নেপালের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 11:41 AM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের গ্র"প পর্বের ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। মিরপুরে পাকিস্তান ১০ উইকেটে মালদ্বীপকে হারায়। রাজশাহীতে অপর ম্যাচে শ্রীলঙ্কা ৬৪ রানে জেতে নেপালের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালদ্বীপ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন হুসাম ইব্রাহিম। কামরান হোসেন ২৫ রানে ৩ উইকেট নেন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান উমর আমিন ও আলি ওয়াকাস ৯.৪ ওভারে ৮৯ রান তোলে, কোনো উইকেট না হারিয়ে। আমিন ৩৮ ও ওয়াকাস ৪৩ রান করেন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৬৬ রান করে। জেতার লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের ইনিংস থেমে যায় ১০২ রানে। উইকেট হারায় ৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৭৪১ ঘ.