ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) নিলামে বাড়ানো হয়েছে সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের সর্বনিম্ন মূল্য। তবে খেলোয়াড়দের ৪১৬ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ৬৬ জন।
আইপিএল'র খেলোয়াড় নিলামের সর্বোচ্চ নির্ধারিত মূল্য ৪ লাখ ডলারের তালিকায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারাসহ ২১ জন। এখন এই তালিকায় যোগ হলো সৌরভের নাম। তার আগের সর্বনিম্ন মূল্য ছিল ২ লাখ ডলার।
অবশ্য এই তালিকায় আছেন আরো ২০ ক্রিকেটার। তারা হলেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শন মার্শ, জেমস অ্যান্ডারসন, কেভিন পিটারসেন, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, লিউক রাইট, মাইকেল ইয়ার্ডি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, যুবরাজ সিং, ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24