২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের বিপক্ষে নীলফামারীর জয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলাকে ৩ উইকেটে হারিয়েছে নীলফামারী জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

গাইবান্ধা, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলাকে ৩ উইকেটে হারিয়েছে নীলফামারী জেলা। গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কুড়িগ্রাম ৩৯ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৩০ রান। জবাবে নীলফামারী ৪৩ ওভার ১ বলে ৭ উইকেটে জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্য টপকে পৌঁছে যায় ১৩৪ রানে। এদিকে গত চারটি খেলায় জয়ী হয়ে প্রতিযোগিতার গাইবান্ধা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৫০ ঘ.