ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিং নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ট্রাইব্যুনালে শুনানি স্থগিত রাখার জন্য সালমান বাটের আবেদন নাকচ করা হয়েছে।
আইসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি ব্যাটসম্যান সালমানের আইনজীবীদের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ-আলোচনার পর আইসিসি'র দুর্নীতি দমন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাইকেল বেলহফ কিউসি বাটের লিখিত আবেদন নাকচ করে দেন।
'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে তিন সদস্যের ট্রাইব্যুনালে বাট ছাড়াও মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে ৬ জানুয়ারি কাতারের দোহায়। শেষ হবে ১১ জানুয়ারি।
বেলহফ ছাড়াও ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি অ্যালবি সাচ ও কেনিয়ার শারোদ রাও।
অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে নো-বল করেন আসিফ ও আমির। আর সেই টেস্টের অধিনায়ক সালমান ছিলেন এর নাটের গুরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯২৮ ঘ
bdnews24