ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগ ক্রিকেটে বুধবার ক্রিকেট কোচিং স্কুল ৭ উইকেটে ওলিয়েন্ট এসসিকে, কালাবাগান ক্রীড়া চক্র ১ উইকেটে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ও ওল্ডডিওএইচএস ৮ রানে ভিক্টোরিয়াকে হারিয়েছে।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১০ রান করে ওরিয়েন্ট।
সর্বোচ্চ ৪৪ রান করেন সাদাত হোসেন। এছাড়া ৪২ রান করেন নেওয়াজ।
রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্রিকেট কোচিং স্কুল।
সর্বোচ্চ ৮২ রান করেন অমিত মজুমদার। এছাড়া শুভাগত হোম অপরাজিত ৫০ ও আশরাফুল অপরাজিত ৪৫ রান করেন।
এদিকে বিকেএসপি মাঠে ১৮২ রানে গুটিয়ে যায় গাজী ট্যাঙ্ক। নাসির হোসেন ৫৩ রান করেন।
জবাবে মাহমুদুল হাসানের ৪০ রানের সুবাদে ৯ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৩ রানে পৌঁছে যায় কালাবাগান। তখনও বাকি ছিল ৪ বল।
রাজশাহী স্টেডিয়ামে মেহরাব হোসেন জুনিয়রের শতক ও ফরহাদ রেজার অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৪৯ করে ওল্ডডিওএইচএস।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪১ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩৪৪ ঘ.
bdnews24