ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় খেলার জন্য নিউজিল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ছয়জন নতুন ক্রিকেটার।
তাদের মধ্যে ১৮ বছর বয়সী ফাস্ট বোলার অ্যাডাম মিলনেও রয়েছেন। দলে জায়গা হয়েছে জ্যাকব ওরামেরও।
বাকি পাঁচজন নতুন খেলোয়াড় হলেন ডিন ব্রাউনলাই, লিউক উডকক, রব নিকল, ডোগ ব্রেসওয়েল ও উইকেটরক্ষক রিস ইয়াং।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে জায়গা পেয়েছেন ইয়াং। ভারত সফরে ভালো খেলতে না পারায় বাদ পড়েন গ্যারেথ হপকিন্স। বিশ্বকাপের প্রাথমিক দলেও জায়গা হয়নি তার।
দল: ব্রেন্ট আরনেল, হ্যামিশ বেনেট, ডোগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলাই, ইয়ান বাটলার, গ্রান্ট এলিয়ট, ড্যানিয়েল ফ্লিন, মার্টিন গুপটিল, জেমি হাউ, জেমস ফ্রাঙ্কলিন, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, পিটার ম্যাকগ্লাশান, অ্যান্ডি ম্যাককে, রব নিকল, জ্যাকব ওরাম, জিতেন প্যাটেল, জেস রাইডার, টিম সুথি, শানান স্টুয়ার্ট, স্কট স্টাইরিস, রস টেলর, ডারিল টাফি, ড্যানিয়েল ভেট্টোরি, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, লিউক উডকক ও রিস ইয়াং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০৪৪ ঘ.
bdnews24