২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দলের যোগ ব্যায়ামের প্রশিক্ষক জনসন

জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার নিল জনসন ভারতের ক্রিকেট দলের যোগ ব্যায়ামের প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। তবে কেবল দলের দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার নিল জনসন ভারতের ক্রিকেট দলের যোগ ব্যায়ামের প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। তবে কেবল দলের দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে তিনি কাজও শুরু করে দিয়েছেন। খেলোয়াড়দের যোগ ব্যায়াম করাতে দেখা গেছে তাকে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ও ২৫ রানে ভারতের হার মানার পর তাকে নিয়োগ দেয়া হয়। ভারতের টিম ম্যানেজার রঞ্জিব বিসওয়াল জনসনকে নিয়োগ দেয়ার কথা স্বীকার করেন। তবে সাংবাদিকদের সঙ্গে তাকে (জনসন) তিনি কথা বলতে দেননি। জনসন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সেরা হলেও তার আন্তর্জাতিক ক্রিকেট-জীবন দীর্ঘ হয়নি, বরং সংক্ষিপ্তই থেকে গেছে। ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে তিনবার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। জনসন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানকার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৯০০ ঘ.