২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে এসকে মাদ্রাসার জয়

গোপালগঞ্জে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়েছে এসকে আলীয়া মাদ্রাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়েছে এসকে আলীয়া মাদ্রাসা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৬৫ রান তোলে গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়। রান তাড়া করতে নেমে ৯ ওভারে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এসকে আলীয়া মাদ্রাসা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শহরের ৬টি স্কুল। স্থানীয় পুরাতন স্টেডিয়ামে সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজেন্দ্র নাথ দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/২০৩০ ঘ.