ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেব্র"য়ারির ক্রিকেট বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা পেয়েছেন চেতেশ্বর পূজারা, শেখর ধাওয়ান, পিউশ চাওলা ও ইউসুফ পাঠান। বাদ পড়েছেন ইরফান পাঠান।
দলের একমাত্র নতুন মুখ আজিঙ্কয়া রাহানে।
১৫ সদস্যের চূড়ান্ত দল ১৯ জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে।
নিয়মিত উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ছাড়াও দলে আরো তিন জন উইকেটরক্ষক নেয়া হয়েছে। তারা হলেন পার্থিব প্যাটেল, দিনেশ কার্তিক ও রিদ্ধিমান সাহা।
তবে চূড়ান্ত দলের কয়েকটি জায়গা নিয়ে এখনো চিন্তিত ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশেষ করে দলে একজন দ্রুতগতির বোলার ও একজন অলরাউন্ডারের অভাব বোধ করছেন ধোনি।
ভারতের নির্বাচক কমিটির প্রধান ক্রিস শ্রীকান্থ বলেন, দলে কোনো চমক নেই। সকলেই যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি আরো বলেন, " চূড়ান্ত দল ঘোষণার জন্য আমাদের হাতে এখনো এক মাস সময় আছে। সকলে মিলেই চূড়ান্ত দল ঠিক করবো। এবার ভারতীয় উপমাহাদেশে খেলা হচ্ছে। আর আমার বিশ্বাস আমাদের দল ভালো করবে।"
বিশ্বকাপ হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। খেলা শুরু হবে ১৯ ফেব্র"য়ারি।
প্রাথমিক দল: মহেন্দ্র সিং ধোনি, বিরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বিরাট কোহলী, যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, জহির খান, আশিষ নেহরা, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল, ইশান্ত শর্মা, বিনয় কুমার, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবিন্দ্র জাদেজা, আজিঙ্কয়া রাহানে, সৌরভ তিওয়ারি, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রিদ্ধিমান সাহা, দিনেশ কার্তিক, শেখর ধাওয়ান, আমিত মিশ্রা, পিউশ চাওলা, চেতেশ্বর পূজারা, প্রজ্ঞান ওঝা ও প্রবীন কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৫ ঘ.
bdnews24