২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে নেই সোহেল তানভীর

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না পাকিস্তানের ফাস্ট বোলার সোহেল তানভীর। হাঁটুর চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না পাকিস্তানের ফাস্ট বোলার সোহেল তানভীর। হাঁটুর চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে জায়গা পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক। কিন্তু টেস্টে তার পরিবর্তে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। সফরে তিনটি টোয়েন্টি-টোয়েন্টি, দু'টি টেস্ট ও ৬টি একদিনের ম্যাচ খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯২৩ ঘ.