২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রাথমিক দলে কাপালি

বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় ধরনের কোনো চমক নেই। তবে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার অলক কাপালি। আইসিএলে খেলার কারণে ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক থেকে দূরে রয়েছেন তিনি। এছাড়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ বছর বয়সী পেস বোলার ডলার মাহমুদকেও। তিনি সর্ব শেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০০৯ সালের অক্টোবরে। প্রথম প্রাথমিক দল ঘোষণা করে শ্রীলঙ্কা, ১৩ ডিসেম্বর। বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি ১২টি দেশ তাদের প্রাথমিক দল ঘোষণা করবে ১৯ ডিসেম্বরের মধ্যে। চূড়ান্ত দল ঘোষণা করা হবে ২০১১সালের ১৯ জানুয়ারীর মধ্যে। বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। শুরু হবে ১৯ ফেব্র"য়ারি, ২০১১। প্রাথমিক দলঃ সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, শামসুর রহমান, জহিরুল ইসলাম, সগীর হোসেন, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মিঠুন আলী, নাসির হোসেন, শুভাগত চৌধুরী, সাব্বির রহমান ও এনামুল হক জুনিয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৫২ ঘ.