২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে অনিশ্চিত জহির

কুঁচকির চোট পুরোপুরি সেরে না যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নাও খেলতে পারেন ভারতের পেস বোলার জহির খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোট পুরোপুরি সেরে না যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নাও খেলতে পারেন ভারতের পেস বোলার জহির খান। দলের এক কর্মকর্তা ইএসপিএন-ক্রিকইনফোকে জানান, "এই মুহূর্তে জহির খেলার মতো পুরোপুরি সুস্থ নন।" সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে পুরো দল অনুশীলন করলেও জহির করেননি। বরং তাকে দেখা যায় দলের ফিজিও পল চ্যাপম্যানের সঙ্গে পুরোপুরি সেরে ওঠার জন্য হাল্কা ড্রিল করতে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, "খেলা শুরু হওয়ার মাত্র একদিন বাকি। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।" ব্যাঙ্গালোরে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ একদিনের খেলায় কুঁচকিতে চোট পান জহির। এ জন্য তিনি চেন্নাইয়ে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচেও মাঠে নামতে পারেননি। জহির খেলতে না পারলে তার বদলে ভারতকে উমেষ যাদব অথবা জয়দেব উনাদকাতের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। আর দু'জন স্পিনার নিয়ে মাঠে নামলে সেরা একাদশে দেখা যেতে পারে প্রজ্ঞান ওঝাকে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৯ ঘ.