ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনই অবসরের কথা ভাবছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। যদিও তার নেতৃত্বে নিজেদের মাটিতে অ্যাশেজ সিরিজে ১-০ তে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। আর দলের সঙ্গে সঙ্গে তার নিজের ব্যাটিংটাও ভালো যাচ্ছে না।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টি শুরু হবে ১৬ ডিসেম্বর পার্থে।
পন্টিং বলেন, "আমার এবং আমার দলের লক্ষ্য পার্থ, মেলবোর্ন ও সিডনিতে ভালো খেলা। তাই এখন শুধু ভাবছি কিভাবে নিজের এবং দলের সেরা খেলাটা বের করে আনা যায়।"
"অবসর নিয়ে ভাবার মত সময় এখন আমার হাতে নেই। আমি অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকব কি থাকব না সেটা ঠিক করবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আর এই ক্ষেত্রে অবশ্যই অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যতের কথা আগে ভাবা হবে।"
স
bdnews24