ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে শুক্রবার একদিনের সিরিজের চতুর্থ খেলায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের লক্ষ্য একটাই, জয়। এই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজের করে নিতে চায় বাংলাদেশ। অন্য দিকে জিম্বাবুয়ে চায় খেলায় জিতে সিরিজে সমতা ফেরাতে।
তবে বৈরী আবহাওয়ার কারণে খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এভাবে সারারাত বৃষ্টি হলে হয়তো খেলাই বাতিল হয়ে যাবে।
আর বৃষ্টি থামার পাশাপাশি সকালে রোদ উঠলেও পুরো ৫০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা নেই। খেলা শুরু হতে দেরি হবে বলে ওভার কাটা হতে পারে।
খেলা শুরু হওয়ার কথা সকাল ৯ টায়।
খেলা হোক আর না হোক, দু'দলই মনে করছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট থেকে স্পিনাররাই বেশি সুবিধা পাবে। তাই দু'দলই রণ-পরিকল্পনা তৈরি করছে স্পিনারদের ঘিরে।
এ প্রসঙ্গে বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজা সাংবাদিকদের বলেন, "এই উইকেটে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আগের দুই খেলার মতো এই ম্যাচেও রণ-পরিকল্পনা তৈরি করা হচ্ছে স্পিনারদের ঘিরে।"
পেস বোলাররা শুরুতে দু'-একটা উইকেট নিতে পারলে দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
খেলায় জেতার ব্যাপারে মাশরাফি খুবই আশাবাদী। বলেন,"আব্দুর রাজ্জাক ও অধিনায়ক সাকিব আল হাসান সিরিজে খুব ভালো বল করছেন। তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে বাংলাদেশ অবশ্যই জিতবে।"
'আউট-ফিল্ড' খুবই স্লে
bdnews24