২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত হতে পারে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ

শ্রীলঙ্কায় খারাপ আবহাওয়া ও ঘন ঘন বৃষ্টির জন্য পাঁচ ম্যাচের একদিনের সিরিজ স্থগিত করার ব্যাপারে আলাপ-আলোচনা করছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় খারাপ আবহাওয়া ও ঘন ঘন বৃষ্টির জন্য পাঁচ ম্যাচের একদিনের সিরিজ স্থগিত করার ব্যাপারে আলাপ-আলোচনা করছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। এর বদলে জানুয়ারিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলা নিয়েও কথা-বার্তা বলছেন দুই বোর্ডের কর্মকর্তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল বলেছেন, আনুষ্ঠানিকভাবে একদিনের সিরিজ স্থগিত করা হয়েছে। সিরিজের প্রথম দু'টি খেলা বৃহস্পতি ও শনিবার হাম্বানটোটায় হওয়ার কথা। কিন্তু অবিরাম বৃষ্টির জন্য কোনো দলই মাঠে অনুশীলন করতে পারেনি। যদিও তিনদিন আগে সেখানে পৌঁছেছে উভয় দলই। শ্রীলঙ্কা ক্রিকেটের এক মুখপাত্র জানান, দুই বোর্ডই প্রাথমিকভাবে সিরিজ স্থগিত করতে রাজি হয়েছে। এর বদলে জানুয়ারিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে প্রাথমিকভাবে রাজি হয়েছেন দুই বোর্ডের কর্মকর্তারা। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রত্যেকটি খেলা বৃষ্টির জন্য অমীমাংসিতভাবে শেষ হয়। এ জন্য শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে জঘন্য সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৪১ ঘ.