২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টেস্টে অনিশ্চিত ক্যাটিচ

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে সাইমন ক্যাটিচকে। কেননা গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে সাইমন ক্যাটিচকে। কেননা গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। অ্যাডিলেডে গত দু'দিন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। এরই মধ্যে ক্যাটিচের চোটের স্ক্যান করা হয়েছে। দলের ফিজিও অ্যালেক্স কাউনটোরিস মঙ্গলবার বিশেষজ্ঞদের সঙ্গে রিপোর্টটি নিয়ে আলোচনা করবেন। তখনই সিদ্ধান্ত নেয়া হবে তৃতীয় টেস্টের জন্য তাকে দলে রাখা হবে কি না। ক্যাটিচ খেলতে না পারলে নতুন মুখ ফিলিপ হিউজকে মাঠে দেখা যেতে পারে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হিসেবের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে খেলেন তিনি। রান করেন ৪৩। পরে ক্যাটিচ সম্পর্কে মাইক হাসি বলেন, চোট নিয়ে খেলায় তার অবস্থা আরো খারাপ হয়েছে। তৃতীয় টেস্ট শুরু হবে পার্থে, ১৬ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/টিআর/২১১৩ ঘ.