ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচি দলের মালিকানার ধরন নিয়ে আর আপত্তি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষের। তাই লিগের চতুর্থ আসরে খেলার ছাড়পত্র পেয়েছে দলটি।
প্রতিযোগিতা শুরু হবে ২০১১ সালের ৮ এপ্রিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএলের পরিচালনা পরিষদ জানিয়েছে যে বোর্ডের পাঠানো নোটিশের ঠিকঠাক জবাব দিয়েছে কোচি। তাই আইপিএলের আগামী আসরে খেলার ব্যাপারে দলটির সামনে আর কোনো বাধা রইল না।
কোচিকে ছাড়পত্র দেয়ায় কমপক্ষে ৮ টি দল খেলবে আইপিএলের আগামী আসরে।
তবে বাদ দেয়া হয়েছে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে। যদিও আগের তিনটি আসরে অংশ নিয়েছিল দল দু'টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/১৯৪৪ ঘ.
bdnews24