২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে বেশিরভাগ সময় খেলেছে বৃষ্টিই। পঞ্চমদিনও খেলা হয়নি একবলও। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় এই টেস্টও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে বেশিরভাগ সময় খেলেছে বৃষ্টিই। পঞ্চমদিনও খেলা হয়নি একবলও। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় এই টেস্টও। তিন ম্যাচের সিরিজও শেষ হয় অমীমাংসিতভাবে। বৃষ্টির কারণে এক পালারও খেলা শেষ হয়নি। টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। ১০৩ ওভার ৩ বলে ৮ উইকেটে রান করেছে ৩০৩। এর আগে তৃতীয়দিন শুক্রবারের খেলাও ভেসে যায় বৃষ্টিতে। সিরিজের শুরু থেকেই পিছু নেয় বৃষ্টি। প্রথম ও দ্বিতীয় টেস্টেও ছিল বৃষ্টির দাপট। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় টেস্ট দু'টি। এখন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে দল দু'টি। প্রথম খেলটি হবে ৯ ডিসেম্বর হাম্বানটোটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৫ ঘ.