ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় ২ উইকেটে তুলেছে ৩১৭ রান। ফলে সফরকারীরা ৭২ রানে এগিয়ে আছে। হাতে রয়েছে ৮টি উইকেট।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে মাইকেল হাসি (৯৩), ব্রাড হ্যাডিন (৫৬) ও শেন ওয়াটসনের (৫১) অর্ধ-শতকের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম পালায় সব উইকেট হারিয়ে তোলে ২৪৫ রান। অন্য কোনো অজি ব্যাটসম্যান ইংলিশ বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি।
অ্যালেস্টার কুক ১৩৬ রানে অপরাজিত রয়েছেন এবং তাকে সঙ্গ দিচ্ছেন কেভিন পিটারসেন ৮৫ রান নিয়ে।
আগের দিনের দলীয় ১ রান নিয়ে খেলা শুরু করেন অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। তবে আগাতে পারেননি অধিনায়ক স্ট্রাউস। ৩ বল খেলে ১ রান করে ডোগ বোলিঞ্জারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান কুক তুলে নেন ক্যারিয়ারের ১৫তম শতক। ২৪৬ বল খরচায় ১৭টি চার দিয়ে গড়েন ১৩৬ রানের ইনিংস।
রায়ান হ্যারিসের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়ার আগে অর্ধ-শতক তুলে নেন জোনাথন ট্রট। তবে বিদায় নেয়ার আগে দলকে উপহার দেন ৭৮ রান। সঙ্গে ছিল ১১টি চারের মার।
রায়ান হ্যারিস ৫১ এবং ডোগ বোলিঞ্জার ৭৬ রান দিয়ে একটি করে উইকেট নেন।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অমীমাংসিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৫৮ ঘ.
bdnews24