২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দায়ী করলেন চিগুম্বুরা

বাংলাদেশের কাছে একদিনের দ্বিতীয় খেলায় ৬ উইকেটে হারার পর ব্যাটসম্যানদের দায়ী করলেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে একদিনের দ্বিতীয় খেলায় ৬ উইকেটে হারার পর ব্যাটসম্যানদের দায়ী করলেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। তিনি বলেন, "প্রথম খেলার উইকেটের চেয়ে এই উইকেটটি ছিল অনেক ব্যাটিং-উপযোগী। কিন্তু আমরা ভালো ব্যাট করতে পারিনি। এভাবে ব্যাট করলে খেলায় জেতা যায় না।" চিগুম্বুরা মনে করেন, ১৯১ রানে অলআউট হওয়ার পরই তার দলের হার নিশ্চিত হয়ে যায়। "এতো কম পুঁজি নিয়ে বাংলাদেশের মতো দলের বিপক্ষে লড়াই করা যায় না। আমাদের সংগ্রহে আরো কিছু রান থাকলে হয়তো লড়তে পারতেন বোলাররা" বলেন তিনি। সিরিজ এখন ১-১ সমতায় ফিরেছে। তাই পরের খেলাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, "এই খেলার ভুল শুধরাতে হবে। দায়িত্ব নিয়ে খেলতে হবে সবাইকে।" এরপরই আশার কথা চিগুম্বুরার কণ্ঠে, "আশা করছি এই হারের ধাক্কা পরের খেলাতেই সামলে উঠতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২১০৮ ঘ.