২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের আয়োজক হতে চায় চীন

চীন ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীন ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে চায়। গুংয়াজু এশিয়ান গেমসে এবার প্রথমবারের মতো হয় ক্রিকেট প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই মাঠে এশিয়া কাপের আসর বসাতে চায় চীন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক এ কথা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, "এসিসি'র সদস্য দেশগুলো এ ব্যাপারে একমত হলে চীনকে সবুজ সংকেত দেয়া হবে।" এসিসি'র বৈঠক হবে আগামী ১২ ডিসেম্বর ঢাকায়। এতে ঠিক করা হবে ২০১২ সালের এশিয়া কাপ কোথায় হবে। গুয়াংজু ছাড়াও ঢাকা ও দুবাই এশিয়া কাপ আয়োজন করতে চাইছে। আশরাফুলের মতে, ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি বাজার সম্প্রসারণের জন্য নতুন কোনো জায়গা বেছে নেয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮২২ ঘ.