২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পিছু নিয়েছে বৃষ্টি

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয়দিন বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২৪৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়া ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয়দিন বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২৪৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়া ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। ব্রেন্ডন ন্যাশ উইকেটে আছেন ৬২ রান নিয়ে। অন্য প্রান্তে কার্লটন বগ এখনো হিসেবের খাতা খোলেননি। ন্যাশ তার ১১০ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে। পালেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান ডারেন ব্রাভো তার ৬৩ রানের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলীয় ১৪২ রানের মাথায় দিলহারা ফার্নান্দোর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে নিজের রানের সঙ্গে যোগ করেন মাত্র ৫। ১১৭ বল খেলে ৬৮ রান করেন তিনি। চার মেরেছেন ১০টি। তবে খেলে যেতে থাকেন আগেরদিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। তিনি তার ১১ রানের ইনিংসটিকে টেনে নিয়ে গিয়ে থামেন ৫৪ তে। ২৪১ রানের মাথায় অজন্তা মেন্ডিসের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। তার ১৪৫ বলের ইনিংসে চার রয়েছে তিনটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ মধ্যাহ্ন-বিরতিতে যায় ৩ উইকেটে ২২৯ রান নিয়ে। বিরতি শেষে আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ৯ ওভার খেলা হয়। এর মধ্যে সাজঘরে ফিরে যান ডোয়াইন ব্রাভো। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে দিনের খেলার ইতি টানেন দুই আম্পায়ার। মেন্ডিস ২ উইকেট নেন ৫১ রানে। এছাড়া একটি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল ও ফার্নান্দো। এ জন্য হেরাথের খরচ হয় ৩০ রান। লাকমল দেন ৩৫ ও ফার্নান্দো ৭২। সিরিজের প্রথম দু'টি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭০৪ ঘ.