ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়ে ৯ রানে হারিয়েছে বাংলাদেশকে।
জিম্বাবুয়ের বেঁধে দেয়া জয়ের লক্ষ্য ২১০ রান তাড়া করতে নেমে ২০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের পালা। ৫০ ওভারের খেলা হলেও তারা খেলেছে ৪৯ ওভার।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে খুব একটা খারাপ সূচনা করেননি বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দু'জনে মিলে গড়ে দেন ৪৪ রানের ভিত্তি। ক্রিস এমপোফুর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে তামিম করেন ২৩।
দলীয় ৭৬ রানের মাথায় রে প্রাইসের বলে ইমরুল কায়েস (৭৩ বলে ৪১ রান) রেগিস শাকাবভার হাতে ধরা পড়ার পর খেলার পাল্লা হেলে যায় জিম্বাবুয়ের দিকে। কেননা দলের সঙ্গে আর ৩৯ রান যোগ হতেই ফিরে যান আরো চার ব্যাটসম্যান। জুনায়েদ সিদ্দিকী (১১) বিদায় নেন ৮২ রানের মাথায়, ৮৯ রানের মাথায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৬), ৯৮ রানের মাথায় উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম (১) ও ১১৫ রানের মাথায় সোহরাওয়ার্দী শুভ (১১)।
এ অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দু'জনে মিলে দলের সঙ্গে ৫৪ রান যোগ করলে কিছুটা হলেও খেলায় ফিরে আসে বাংলাদেশ। কিন্তু ১৬৯ রানের মাথায় মাহমুদুল্লাহর (১৪) বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেননি সাকিবরা।
২০০ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন শফিউল ইসলাম (৩)। তখন অপর প্রান্তে সঙ্গীহারা আব্দুর রাজ্জাক। ৬ বলে ৫ রান করেন তিনি।
এর আগে ১৯৫ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যাওয়ার আগে সাকিব করেন ৬৩। তিনি তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। এটি একদিনের ক্রিকেটে সাকিবের ১৬তম অর্ধ-শতক।
বাংলাদেশের এই ভরাডুবির পেছনে মূলত কাজ করেছে ব্যাটসম্যানদের এলোমেলো শট খেলার প্রবণতা। তবে সহায়তা করেনি ভাগ্যও। দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হয়েছেন চার ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে তিন উইকেট নেন এমপফু ২৫ রানে। আর ২৯ রান দিয়ে দুই উইকেট নেন রে প্রাইস।
সকালে টস জিতে শিশির ভেজা উইকেটে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান সাকিব।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও চামু চিবাবা শুরুটা ভালোই করেন। ৫৩ রানের মজবুত ভিত্তি গড়ে দেন তারা। ২৪ রান করে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হন চিবাবা। সেই সঙ্গে একদিনের খেলায় বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেট নেয়ার মাইলফলকে পা রাখেন রাজ্জাক।
দলীয় ৫৮ রানের মাথায় ফিরে যান টেইলর (২৭)। রাজ্জাকের বল ঠিকভাবে খেলতে না পারায় স্ট্যাম্পড হন তিনি।
এরপর দলের সঙ্গে ৩৬ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান অধিনায়ক এলটন চিগুম্বুরা (৭) ও তাতেন্দা তাইবু (১৪)। এতে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেই চাপ থেকে দলকে কিছুটা হলেও বের করে আনেন শাকাবভা ও ক্রেগ এরভিন। ৬৫ রানের জুটি গড়ে তোলেন তারা।
দলীয় ১৫৯ রানের মাথায় মাহমুদুল্লাহ'র বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শাকাবভা। ৮৫ বলে ৪৫ রান করেন তিনি। চার মারেন চারটি।
১৮৪ রানের মাথায় সাকিবের বলে আশরাফুলের হাতে ধরা পড়ার আগে ৪১ রান করেন এরভিন। তার ৫৯ বলের ইনিংসে চার রয়েছে দু'টি।
এরপর মোটেও সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। খুব তাড়াতাড়ি ঝরে পড়ে চারটি উইকেট। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২০৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের পালা।
রাজ্জাক ৪ উইকেট নেন ৪১ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন শুভ ও মাহমুদুল্ল
bdnews24