২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজটা হবে অন্যরকম: মাসাকাদজা

পাঁচটি একদিনের ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দল শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার এলটন চিগুম্বুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচটি একদিনের ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দল শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা সাংবাদিকদের বলেন, "সিরিজটা হবে অন্যরকম। নিউজিল্যান্ড যেভাবে বাংলাদেশে এসে হোয়াইটওয়াশ হয়ে গেছে, আমরা সেরকম হব না। আমরা লড়াকু ক্রিকেট খেলব। কারণ বাংলাদেশে খেলার বেশ অভিজ্ঞতা আমাদের রয়েছে।" তবে সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন মাসাকাদজা। তারপরও বলেছেন নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সিরিজে জিম্বাবুয়ে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বাংলাদেশের বিপক্ষে। দুই দলের প্রথম ম্যাচ ১ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে ২৯ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২১১৫ ঘ.