২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো টেস্টে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্টে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬৫ রান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্টে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬৫ রান করেছে। ডোয়াইন ব্রাভো ১ এবং কার্লটন বা ৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। আলোর অভাবে দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়। এর আগে শ্রীলঙ্কা এদিন ৯ উইকেটে ৩৮৭ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৫০ রান করেন। প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরিয়ান ক্রিস গেইল ফিরে যান ৩০ রান করে। লঙ্কান পেসার লাকমলের বলে তার ক্যাচ ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার আগেই আরেক ওপেনার আড্রিয়ান ব্যারেথকে ৩ রানে এলবিডব্লিউ করেন আরেক পেসার কুলাসেকারা। অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল ফের ব্যর্থ। ৮ রান করে ফিরে যান অজন্তা মেন্ডিসের বলে এলবিডব্লিউ হয়ে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে পথে ফেরাতে হাল ধরেন ড্যারেন ব্রাভো এবং ব্রেন্ডন ন্যাশ। দু'জনে চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়েন। কিন্তু কাক্সিক্ষত সেঞ্চুরি পাননি ব্রাভো। ৮০ রান করে অনিয়মিত স্পিনার তিলকরতে