২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরেছেন ক্লার্ক

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক মাঠে নামবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে মঙ্গলবার অনুশীলন করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক মাঠে নামবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে মঙ্গলবার অনুশীলন করেন তিনি। ক্লার্ক ব্যাট করেন টানা ৪৫ মিনিট। এতে আশাবাদী হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল জনসন। এর আগে দ'ুদিন অনুশীলন করেননি ক্লার্ক। জনসন বলেন, "তিনি (ক্লার্ক) জানিয়েছেন যে ব্যাট করতে তার খুব একটা অসুবিধা হচ্ছে না। এটা তার ও দলের জন্য সুসংবাদ।" ব্রিসবেনে ২৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পন্টিং বলেন, "ক্লার্ক আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। খেলা শুরুর দিন সকাল পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করবো।" ক্লার্ক মাঠে নামতে না পারলে অভিষেক হবে উসমান খাজার। মঙ্গলবার থেকে উসমানও দলের সঙ্গে অনুশীলন করছেন। ইংল্যান্ড দলের মধ্যে চোট নিয়ে কোনো সমস্যা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৭ ঘ.