২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি টেস্টে লড়ছে পাকিস্তান

আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে যথাসম্ভব লড়ে চলেছে পাকিস্তান। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১৭ রান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে যথাসম্ভব লড়ে চলেছে পাকিস্তান। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১৭ রান করেছে। ফলোঅন এড়াতে পাকিস্তানের আরো ৬৮ রান দরকার। উইকেটে রয়েছেন অধিনায়ক মিসবাহ উল হক ৭৭ রান নিয়ে। তার সঙ্গে থাকা আব্দুর রেহমান এখনো কোনো রান করেননি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৫৮৪ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। এক উইকেটে ৫৯ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। সোমবার দুই রানে প্রথম উইকেট পড়ার পর তৌফিক উমর এবং আজহার আলি দ্বিতীয় উইকেটে ১১৭ রান যোগ করেন। তৌফিক ৪৩ রান করে জ্যাক ক্যালিসের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দশ রানের জন্য প্রথম সেঞ্চুরি পাননি আজহার। ৯০ রানে ডেল স্টেইনের বলে অধিনায়ক গ্রায়েম স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ইউনুস খান ফিরে যান ১৪ রানে। এরপর পঞ্চম উইকেটে মিসবাহ এবং আসাদ শফিক ১০৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান। তবে দিনের শেষদিকে শফিক (৬১) এবং আদনান আকমলকে (১৭) বাঁ-হাতি স্পিনার পল হ্যারিস ফিরিয়ে দিলে পাকিস্তান ফের কিছুুটা বিপদে পড়ে। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক মিসবাহ। তার সঙ্গে এখন কেবল লেজের দিকের ব্যাটসম্যানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৩০ ঘ.